সবার জন্য কুরবানী

প্রান্তিক মানুষের আমিষের ঘাটতি পূরণ, ঈদের হাসি ছড়িয়ে দেয়া এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি কুরবানী করতে পারেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়।

Program Details

বাংলাদেশে এমন লক্ষ লক্ষ পরিবার আছে, সারা বছর যাদের গরু-ছাগলে গোশত খাওয়ার সুযোগ হয় না। কেবল কুরবানীর ঈদেই তাদের জন্য গোশত খাওয়ার একমাত্র সুযোগ তৈরি হয়। এই মানুষগুলো এমন দারিদ্র্যপীড়িত এলাকায় বসবাস করেন, যেখানে কুরবানী হয় খুবই কম। ফলে অনেক সময় ঈদের দিনেও তারা পর্যাপ্ত গোশত পান না।

অন্যদিকে শহরের একটি ভবনে যতগুলো কুরবানী হয়, অনেক গ্রামের পুরো এলাকাতেও তা হয় না। তাই কুরবানীর গোশতের সুষম বণ্টনের লক্ষ্যে “সবার জন্য কুরবানী” আয়োজন করা হয়।

এর মাধ্যমে শহরের দাতাদের কুরবানীর পশু উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে জবাই করে সেসব এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়।

কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যে কেউ চাইলে তার কুরবানী বা তার একটি অংশ আমাদের মাধ্যমে প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।

Project Goals and Objectives

প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষদের কুরবানীর ঈদে গোশত খাওয়ার সুযোগ করে দেয়া।
নির্ভরযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের আমানত ও ইচ্ছার বাস্তবায়ন নিশ্চিত করা।
শহর-গ্রামের মধ্যে ঈদের আনন্দের ভারসাম্য আনা।

Beneficiaries

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবার
এতিম ও বিধবা পরিবার
কর্মহীন, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী
এমন পরিবার, যারা কুরবানী করার সামর্থ রাখে না

Expense Categories

কুরবানীর গরু ক্রয়
বিতরণ
ব্যবস্থাপনা ব্যয়

Project Areas

৬৪ জেলার দারিদ্র্য বহুল এলাকা

Duration

নাই

Give a little, help a lot—donate today.

Gallery

General Questions

কুরবানি দান হলো ঈদুল আজহা’র সময় আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে তা বিতরণ করা। এটি ইসলামে একটি সুন্দর ইবাদত ও সমাজসেবামূলক দান হিসেবে বিবেচিত।

আপনি ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফরম পূরণ করে বা আমাদের অফিসে সরাসরি আসা অবস্থায় কুরবানি দান করতে পারবেন। এছাড়া ব্যাংক/মোবাইল ব্যাংকিং মাধ্যমে দান জমা করে কুরবানি নিশ্চিত করা যায়।

আমরা গরু, ভেড়া/ছাগল ও উট — এই তিন ধরনের পশু কুরবানির জন্য দান গ্রহণ করি। পশুসমূহ ইসলামী শরীয়াহ অনুযায়ী বৈধ ও স্বাস্থ্যবান হওয়া নিশ্চিত করা হয়।

কুরবানির মাংস দরিদ্র, অর্ধভ্বন্ন ও অসহায় মানুষের মধ্যে বণ্টন করা হয়। আমরা বিশেষ নজর রাখি যাতে সত্যিকারের যারা সহায়তা প্রাপ্য, তাদের উদ্দেশ্যেই মাংস পৌছে যায়।

হ্যাঁ, দান সম্পন্ন হলে আপনাকে একটি কুরবানির সনদ/রশিদ প্রদান করা হয়। এতে আপনার দানের বিবরণ, পশুর ধরন ও বিতরণের তথ্য থাকবে।

Scroll to Top